রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গ সীমান্তে শত শত মানুষের ঢল, বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ঈদ শেষে ঢাকার পথে মানুষজন, এখনও বাড়েনি ফিরতি ভিড় রংপুর-সিলেটসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

হোয়াটসঅ্যাপে সেভ হবে না মিডিয়া ফাইল!

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মেসেজিং অ্যাপগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। প্রতিদিন কোটি কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের জন্য। ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা বজায় রাখা এবং সুরক্ষিত যোগাযোগ নিশ্চিত করাই হোয়াটসঅ্যাপের মূল লক্ষ্য। এবার সেই লক্ষ্যেই হোয়াটসঅ্যাপ আনছে এক অত্যাধুনিক প্রাইভেসি ফিচার। যা চ্যাট, মিডিয়া ফাইল এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত করে তুলবে।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে দেখা গেছে, এক নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। যেখানে ছবি ও ভিডিও আর রিসিভারের ডিভাইসে অটোমেটিক সেভ হবে না। এর ফলে আপনি যদি কারও সঙ্গে কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করেন, সেই ব্যক্তি সেটি চাইলেও ডিভাইসে সংরক্ষণ করতে পারবেন না—যদি না আপনি অনুমতি দেন।

এই সেটিং চালু হলে শুধুমাত্র নির্দিষ্ট চ্যাটেই তা কাজ করবে। অর্থাৎ আপনি যাদের সঙ্গে এই সীমাবদ্ধতা চালু করবেন, শুধু তাদের ক্ষেত্রেই মিডিয়া ডাউনলোড ব্লক হবে। এতে প্রেরকের হাতে থাকবে কন্টেন্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ।

যেখানে আগে এই সুবিধা কেবল disappearing message-এ সীমাবদ্ধ ছিল। এখন হোয়াটসঅ্যাপে রেগুলার চ্যাটেও এটি চালু করার পরিকল্পনা করছে। ব্যবহারকারী যদি নতুন প্রাইভেসি সেটিং opt-in করেন, তবে রিসিভার মিডিয়া সেভ করতে পারবেন না। এভাবে হোয়াটসঅ্যাপ চায় মিডিয়া শেয়ারের সময়েও ব্যবহারকারীরা যেন নিরাপদ এবং নিশ্চিন্ত বোধ করেন।

নতুন আপডেটের একটি গুরুত্বপূর্ণ দিক হলো—চ্যাট হিস্ট্রি এক্সপোর্টের উপর নিয়ন্ত্রণ। যদি কেউ Advanced Chat Privacy ফিচার চালু করেন, তাহলে হোয়াটসঅ্যাপ সেই ব্যক্তির মেসেজ বা কথোপকথন অন্য কারও পক্ষে এক্সপোর্ট করা বন্ধ করে দেবে। এর ফলে আপনার কথাবার্তা বা গুরুত্বপূর্ণ তথ্য আর তৃতীয় কোনো পক্ষের কাছে পৌঁছবে না।

এটি মূলত তাদের জন্য, যারা চান না যে তাদের চ্যাট অনিচ্ছাকৃতভাবে বা অজান্তে অন্য কোথাও সংরক্ষিত হোক।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD