সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন খারিজ, মুক্তি দাবিতে রাজপথে মুক্তিযোদ্ধা পরিষদ

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াতের রাজনীতিতে অংশ নেওয়া সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন আবারও নাকচ করেছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন।

এদিকে আজ (২৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির জন্য মানববন্ধন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। এই মানববন্ধন থেকে মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন ও সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. তাজিরুল ইসলাম।

এর আগে গত ৪ অক্টোবরও একই মামলায় তার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। সেদিন এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে বিমানবন্দরে দীর্ঘ সময় আটকটা পরেন জামায়াতের বেশ কয়েকজন সংসদ সদস্য। তাদের সঙ্গে ছিলেন মেজর (অব.) আখতারুজ্জামানও। দীর্ঘ সময় অপেক্ষার করার পর তিনি ক্ষুব্ধ হন, যারা জটিলতা সৃষ্টি করেছে সেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভোগান্তির শিকার হওয়ায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতারা। তারা অবিলম্বে সাবেক এই সংসদ সদস্যকে মুক্ত দিয়ে বিমানের যাত্রীদের হয়রানি বন্ধের আহ্বান জানান।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD