রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সৌদি আরব যাচ্ছে এক কোটি টাকার ওষুধসহ ২০০ চিকিৎসক-নার্স

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

হজযাত্রীদের চিকিৎসায় এক কোটি টাকার ওষুধসহ ২০০ চিকিৎসক ও নার্স হাজিদের সঙ্গী হবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। হজযাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া ও পরিবহণ ঠিক না করায় ৯টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এবার হজযাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে ২০০ চিকিৎসক ও নার্স এবং এক কোটি টাকার ওষুধ নেওয়া হচ্ছে।’

চলতি বছর হজে যেতে পাঁচ হাজার ২০০ জন সরকারিভাবে নিবন্ধন করেছেন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮১ হাজার ৯০০ জন। তবে হজ এজেন্সিগুলোর অবহেলার কারণে ১০ হাজার ৪৮৭ জনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় এসব এজেন্সিকে সমস্যা সমাধানে ইতোমধ্যে বেশ কয়েকবার তাগাদাও দেওয়া হয়েছে।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD