Warning: Creating default object from empty value in /home/economy0/banglapost.net/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩৩৬ - banglapost.net হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩৩৬ - banglapost.net
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩৩৬

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ জনে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৪ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে ১৮৩ জন, চট্টগ্রামে ২২৬ জন, বরিশালে ১২৯ জন, ময়মনসিংহে ৭৩ জন, খুলনায় ১১৮ জন এবং রংপুরে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৮১ জন।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD