Warning: Creating default object from empty value in /home/economy0/banglapost.net/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার - banglapost.net সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার - banglapost.net
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৪ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টা ০৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৮ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০৮০ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৬ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১৪ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫০২ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৩ টি, কমেছে ৮১টি এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ারের।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD