সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র পিঠা উৎসব অনুষ্ঠিত

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আমরা স্কাউট গ্রুপ, ঢাকা কর্তৃক আয়োজিত “পিঠা উৎসব ১৪৩২” অনুষ্ঠিত হয়। রাজধানীর রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ে গত ২৩ জানুয়ারি এ অনুষ্ঠানটি রূপ নেয় আনন্দ মেলায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাকিবুল আলম দীপু, সম্পাদক এস. এম. ফেরদৌস এবং রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

দুই পর্বে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় পিঠা মেলা, যেখানে বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্কাউট ও রোভার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

এ আয়োজন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র রোভার মেট এস. এম. এম. মুসাব্বির উদ্দিন কর্তৃক পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD