মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে যাচ্ছেন মুফতি ফয়জুল করীম

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

আজ (০৩ ডিসেম্বর) বুধবার বিকাল ৪ টায় এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। সাথে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ কর্তৃক পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD