বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ঢাকা-০৭ আসনে গণসংযোগে আলহাজ্ব আব্দুর রহমান

‘নির্বাচিত হলে পুরান ঢাকার ঐতিহ্যে ফিরিয়ে আনা হবে’

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এবং ঢাকা-০৭ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের সমর্থনে আজ লালবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়।

আজ ৩০ সেপ্টেম্বর’২৫ মঙ্গলবার বিকাল ৩ টায় লালবাগের আমিরগোলা থেকে শুরু হয়ে লালবাগ কেল্লা, শহীদ নগরসহ লালবাগের বিভিন্ন জায়গায় কয়েক হাজার নেতাকর্মী সাথে নিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।

গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠায় বারবার তারা ব্যর্থ হয়েছে। নিজেদের পকেট ভারি করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পেশীশক্তির ব্যবহার করেছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি ইসলামের ওপর আস্থা রাখেন তবে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় খাদেম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। অধ্যাপক আশরাফ আলী আকন এসময় ঢাকা-০৭ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আলহাজ্ব আব্দুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

পথসভায় আলহাজ্ব আব্দুর রহমান বলেন, আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-০৭ আসনের জন্য মনোনীত করেছেন। আপনারা আমাকে বিজয়ী করুন, আমি ঢাকা-০৭ আসনে আপনাদের খাদেম হয়ে থাকবো, পুরান ঢাকাকে তার হারানো ঐতিহ্যে ফিরিয়ে নেবো ইনশাআল্লাহ।

আলহাজ্ব আব্দুর রহমানের গণসংযোগে আরো অংশ নেন ইসলামী যুব আন্দোলনের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইলিয়াছ হাসান, মাওলানা মামুনুল হক আজহারী, মুফতী ওমর ফারুক, মাওলানা আব্দুর রহমান বেতাগী, ছাত্র নেতা আরিয়ান ইমনসহ লালবাগ থানার নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম এর পাঠানো বার্তায় গণসংযোগের খবর জানানো হয়।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD