বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

১৮ ও ১৯ সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ, নেতৃত্বে দেবেন পীর সাহেব চরমোনাই

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার ঢাকায় যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বার্তায় আজ (১৬ সেপ্টেম্বর) তথ্য জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় জানানো হয়, আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বায়তুল মোকাররম মসজিদের উত্তরে গেটে বাদ জোহর ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে গণসমাবেশে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতেয়াজ আলম, প্রধান বক্তা হিসেবে থাকবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

১৯ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা-১১ এর অধিন বাড্ডা ইউলুপ প্রাঙ্গনে আয়োজিত গণসমাবেশে বাদ জুমা প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। একই দিন ঢাকা দক্ষিণের ধোলাইখাল ট্রাকস্টান্ডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের আমীর, পীর সাহেব চরমোনাই।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD