রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।

শুক্রবার (২৩ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৪১টি ফ্লাইটে ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ হজযাত্রী রয়েছেন।

জানা গেছে, ১৪১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৩টি, সৌদি এয়ারলাইনসের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও একজন নারী। এরা হলেন, জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন এ বছরের হজ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছেড়েছে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যাবে ৩১ মে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই দেশে পৌঁছাবে।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD