বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সাবেক এমপি জেবুননেসা আফরোজ ঢাকায় গ্রেপ্তার

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুননেসা আফরোজকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) তাকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলশান বিভাগে তার বিরুদ্ধে মামলা আছে। আমরা সেখানে তাকে হস্তান্তর করেছি।

২০১৪ সালের ৯ এপ্রিল শওকত হোসেন হিরনের মৃত্যুতে বরিশাল-৫ আসন শূন্য হলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেবুননেসা অংশ নিয়ে বিজয়ী হন।

আওয়ামী লীগ সরকারের সময় ১০ম জাতীয় সংসদে জেবুননেসা এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী শওকত হোসেন হিরন একই আসন থেকে এর আগে সংসদ সদস্য ছিলেন। হিরন ছিলেন বরিশাল মহনগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD