রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১ হাজার ৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন ‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’ প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি

২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬১৭

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে একদিনে ১৬১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১০২১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২৩ এপ্রিল) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১৬১৭ জন আসামিকে গ্রেফতার করেছে। এসময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি পাইপগান উদ্ধার করা হয়।

পুলিশ সদরদফতর জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD