Warning: Creating default object from empty value in /home/economy0/banglapost.net/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে - banglapost.net ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে - banglapost.net
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত (মোট ২৪ ঘণ্টা) মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এছাড়া, তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকবৃন্দের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে: তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD