রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গ সীমান্তে শত শত মানুষের ঢল, বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ঈদ শেষে ঢাকার পথে মানুষজন, এখনও বাড়েনি ফিরতি ভিড় রংপুর-সিলেটসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

জর্ডানে ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ের আগে জর্ডানে ত্রিদেশীয় প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। মে মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় সিরিজে অংশ নেওয়া তৃতীয় দেশ ইন্দোনেশিয়া।

নারী ফুটবল দল ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করছে দুই সপ্তাহ ধরে। তিন দল একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। কোনো ফাইনাল ম্যাচ বা ট্রফি নেই। ২৭ মে জর্ডান যাবে নারী ফুটবল দল। জর্ডানের র‌্যাংকিং ৭৪, ইন্দোনেশিয়ার ৯৪।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত। জর্ডান থেকে ফিলিস্তিন বেশি দূরে নয়। এই পরিস্থিতিতে জর্ডান যাওয়া কী সমীচীন হবে? এমন প্রশ্নের উত্তরে বাফুফে নারী উইংয়ের প্রধান বলেন, ‘এখন পর্যন্ত খেলার ভেন্যু আম্মানে। ইন্দোনেশিয়াও যাচ্ছে। আমরা বিচার-বিবেচনা করে খেলা নিশ্চিত করেছি।’

ভুটানে খেলতে গেছেন ১০ নারী ফুটবলার। তারা জর্ডান সফরের জন্য ডাক পাবেন কিনা, সেই সিদ্ধান্ত কোচের ওপর ছেড়ে দিলেন বাফুফের এই কর্তা। ২৩ জুন থেকে ৫ জুলাই নারী এশিয়ান কাপের বাছাই।

মিয়ানমারে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দেশসহ বাহরাইন ও তুর্কেমেনিস্তান। এই গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়া কাপ ফুটবলে খেলবে।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD