দক্ষিণ এশিয়ার পানি বণ্টন, ক্ষমতা ও ভূরাজনীতি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের পঞ্চম তলার কনফারেন্স কক্ষে এ সেমিনার আয়োজন করছে সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটি।
‘দক্ষিণ এশিয়ার হাইড্রোপলিটিক্স: পানি বণ্টন, ক্ষমতা ও ভূরাজনীতি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের ফ্যাকাল্টি মুহাম্মাদ তানবীরুল ইসলাম।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. কে. এম. মাহফুজুল হক (মাহফুজ পারভেজ), ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মো: বরকত আলী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মো: শহীদুল হক, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সামছুদ্দিন ইলিয়াস।
সেমিনারে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো: ইকবাল সরোয়ার।
আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সেমিনারে অংশ নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য অনুরোধ জানিয়েছেন সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস এন্ড প্রসপারিটি সোসাইটি ঢাকা, বাংলাদেশ- এর পরিচালক (গবেষণা দপ্তর) সাজ্জাদুল হক।