মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

খরচ কমাতে ডিজিটালাইজেশনে জোর অর্থমন্ত্রীর

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো ডিজিটালাইজেশনের জন্য কাজ করছে সরকার। এতে ব্যবসায়ীদের খরচও কমবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে ট্রাস্ট ব্যাংক পিএলসি ডায়নামিক বাংলা কিউআর এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বন্দর থেকে সড়কপথ এবং কারখানা প্রতিটি পর্যায়ে নানা ধরনের জটিলতা ও বিলম্ব ব্যবসার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। তাই বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন সেবা ব্যবস্থাকে ডিজিটাল প্রযুক্তির আওতায় এনে পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসার খরচ কমানোর পাশাপাশি সেবা প্রদানে গতি ও দক্ষতা বাড়াতে হবে।’

অর্থমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবে না।’

আরো
© All rights reserved ©
Developer Design Host BD