শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১ হাজার ৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন ‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’ প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি

পেরুর সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ১৫ বছরের কারাদণ্ড

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী ও পেরুর সাবেক ফার্স্ট লেডি নাদিন হেরেদিয়াকেও ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর দেশটির আদালত তাকে এই কারাদণ্ড দেন। যদিও প্রসিকিউশন সাবেক এই প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির আরও বেশি শাস্তি দাবি করেছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালাকে অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজধানী লিমার একটি আদালত জানিয়েছে, হুমালা ২০০৬ এবং ২০১১ সালে তার নির্বাচনী প্রচারণার জন্য ব্রাজিলিয়ান নির্মাণ সংস্থা ওডেব্রেখট থেকে অবৈধ তহবিল গ্রহণ করেছিলেন।

একই অভিযোগে তার স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি নাদিন হেরেদিয়া, যিনি হুমালার সঙ্গে ন্যাশনালিস্ট পার্টির সহ-প্রতিষ্ঠাতাও। তাকেও দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসিকিউশন চেয়েছিল হুমালার ২০ বছর এবং হেরেদিয়ার ২৬.৫ বছরের সাজা। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে বিচার চলার পর মঙ্গলবার আদালত এই বহুল প্রত্যাশিত রায় ঘোষণা করে।

রায় ঘোষণার সময় ৬২ বছর বয়সী হুমালা আদালতে উপস্থিত ছিলেন, আর তার স্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন। তবে দুজনেই শুরু থেকেই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD