বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার আয়োজনে ঈদপূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমোহন তজুমদ্দিন ভোলা-১৭ আসন থেকে জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতিকের প্রার্থী নিজামুল হক নাঈম উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে অভিনন্দন জানিয়ে বলেন, নির্বাচনের পরে মেজর হাফিজ বলেছেন, রাজনীতির ভিন্নতার কারণে কারো উপর নিপীড়ন করা যাবেনা। অথচ ফুলকপিতে ভোট দেয়ার অপরাধে সত্তরের অধিক জায়গায় হামলা করা হয়েছে। চলাচলের যৌথ রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। জায়গা জমি দখল করা হচ্ছে। মেজর হাফিজের কোনো নির্দেশই লালমোহনে বিএনপি নেতা কর্মীরা মানছে না। আগামীতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নেয়ার জন্য স্থানীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ভোলা জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশনের কৃতিসন্তান সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন। উপজেলা আমীর মুহাদ্দিস মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা রুহুল আমিনের উপস্থাপনায় ঈদপূর্নমিলনী অনুষ্ঠানে জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আখতার উল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এম এ জাহের, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা লোকমান হোসাইন, পৌর আমীর মাওলানা নিয়াজ মাহমুদ,বিডিপির উপজেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ধলিগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক নোমান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসাইন সোহাগ, চরভূতা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নিজাম উদ্দিন, লালমোহন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাষ্টার মোঃ ইসহাক, পশ্চিম চর উমেদ ইউনিয়ন প্রার্থী মাষ্টার ফোরকান, সোলায়মান জমাদারসহ জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD