রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গ সীমান্তে শত শত মানুষের ঢল, বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ঈদ শেষে ঢাকার পথে মানুষজন, এখনও বাড়েনি ফিরতি ভিড় রংপুর-সিলেটসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে অসুস্থ ১ হাজার ৪৪৮

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

টিকাদান কর্মসূচি শুরুর পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হামকে। ক্রমেই মহামারি আকার ধারণ করছে রোগটি। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে কোমলমতি শিশুদের লাশের মিছিল। সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে সারাদেশে।

পাশাপাশি এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৪৮ জনের মধ্যে পাওয়া গেছে প্রাণঘাতী এ রোগের উপসর্গ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও এক শিশুর।

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে ১ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে আবার ৯০ জনের শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে রোগটি।

আগের দিন রোববার (২৬ এপ্রিল) পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। এদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে হাজির হয়েছে রেকর্ড ১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামের জীবাণু পাওয়া গেছে ১৪৩ জনের শরীরে। এছাড়া, এদিন রোগটির উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত নিয়ে মোট ৩৮ হাজার ৭৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৪২ জনকে। এর মধ্যে আবার নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৯৩ জন। এই সময়ে প্রাণঘাতী রোগটির উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ২৬৪ শিশু।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD