শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

দুপুরের মধ্যে ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে ৫০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দিনের তাপমাত্রা ১-২° সেলসিয়াস কমে যেতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD