শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির আভাস

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD