ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন আইএবি ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দলটির সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইউম।
মঙ্গলবার রাজধানীর আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে এ মনোনয়ন দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি নবমনোনীত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।
নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কামাল হোসেন, জিয়াউল আশরাফ, এডভোকেট মনির হোসেন, আবদুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবমনোনীত ভারপ্রাপ্ত সভাপতি আহমাদ আবদুল কাইউম সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।