শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ভোটের আগে-পরেও ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে এবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ৭ দিন মাঠে থাকবে। ১২ ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। পরিপত্র অনুযায়ী, ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরে দুই দিন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

এবারের নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার রয়েছেন। ৩০০ আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে দুই লাখ ৬০ হাজার ভোটকক্ষের নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে প্রত্যেক কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা রক্ষা সদস্য রাখার পরিকল্পনা রয়েছে।

মোট ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষা সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার-ভিডিপি সদস্য প্রায় সাড়ে ৫ লাখ, সশস্ত্র বাহিনীর সদস্য ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডও নিরাপত্তায় সহায়তা করবে।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ভোটের তফসিল ঘোষণা করেন। এরপর দুটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তাদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়। তফসিল ঘোষণার আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিপত্র জারি করেছে।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD