বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

ইসরায়েলে মুহুর্মুহু হামলা ইরানের, বহু হতাহত

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫

ইসরায়েলের বিভিন্ন স্থানে রোববার রাতেও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ এসব হামলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ। এদের মধ্যে ৯২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।

এদিকে হাইফা, তেল আবিব এবং জেরুসালেমসহ বিভিন্ন স্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্রের বহর ছুড়েছে তেহরান।

ইসরায়েল বলছে, এসব হামলা ঠেকানাের জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। অন্যদিকে রোববারের হামলায় ইরানের ইসলামি রেভ্যুলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।]

ইসরায়েলের সামরিক বাহিনীও নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে। সোমবার সকালে তেল আবিবের লোকজনকে দ্রুত সুরক্ষিত এলাকায় সরে যেতে বলা হয়।

তবে কিছুক্ষণ পর সাইরেন বাজানো বন্ধ করা হয়েছে। এরপর সেখানে বড় শব্দ শোনা গেছে। এরপর থেকেই অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের সাইরেন বেজেই চলেছে। আকাশে ব্যাপক কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছেন। তারা বলছে, হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে।

ইসরায়েলের বন্দর নগরী হাইফায় ইরানের হামলায় অনেক মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তেল আবিব থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের এই শহরটিতে হামলার খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

তারা বলছে, হামলা হয়েছে এমন জায়গাগুলোতে আগুন দেখা যাচ্ছে। ইরানের সবশেষ এই হামলার পর ইসরায়েলের জরুরি সেবার কর্মীরা তাদের কাজ শুরু করেছে। সোমবার প্রথম প্রহরে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্যই ইসরায়েল ইরানে হামলা করেছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো বলছে।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD