বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ভারতের বিধিনিষেধ আমাদের জন্য আত্মনির্ভরশীলতার সুযোগ: উপদেষ্টা আসিফ

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।

মঙ্গলবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ লিখেছেন, ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি, এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।

এর আগে, গতকাল (মঙ্গলবার) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘উদ্যোক্তা উন্নয়নে তারুণ্য ও আগামীর সম্ভাবনা’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি এ কথা বলেন।

অপর এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। বিশেষত দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলো, যেখানে এখনও অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছায়নি, সেখানেও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD