রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

অনড় আন্দোলনকারীরা, ৪ ঘণ্টা ধরে শাহবাগে বন্ধ যান চলাচল

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৯ মে, ২০২৫

জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বিকেল থেকে উত্তাল শাহবাগ। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত শাহবাগ মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর ফলে চার ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেলের দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ। এরপর থেকে হাজারো জনতা স্লোগান দিয়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

সরেজমিনে শাহবাগ মোড়ে দেখা যায়, হাজার হাজার ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ, আক্তার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’, প্রভৃতি বলে স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময় ধরে চলবে শাহবাগের অবস্থান কর্মসূচি।

এদিকে বিকেল থেকেই শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প রাস্তা ব্যবহার করে চলছে যানবাহন। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ছাত্র-জনতা। রাতভর আন্দোলন ও অবস্থান কর্মসূচির পর শুক্রবার বিকেলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD