রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১ হাজার ৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন ‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’ প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি

পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করল ভারত

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫

সিন্ধু নদ চুক্তি বাতিলের পর পাকিস্তানে চেনাব নদীর পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই রোববার (৪ মে) জানিয়েছে, জম্মু কাশ্মিরের রামবনের বাগলিহার বাঁধে চেনাব নদীর পানি আটকে দেওয়া হয়েছে। অপরদিকে কৃষ্ণগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলাম নদীর পানি আটকানোর পরিকল্পনা করা হচ্ছে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তোলে ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পেহেলগাম হামলার একদিন পর জরুরি বৈঠকে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিলের ঘোষণা দেয় নয়াদিল্লি। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের অধীনে হওয়া এ চুক্তির মাধ্যমে ভারত থেকে আসা তিনটি নদীর নদী পানি পাচ্ছিল পাকিস্তান। তবে চুক্তি বন্ধের পর নদীর প্রবাহ বন্ধ করে দেওয়ার শঙ্কা তৈরি হয়। এখন সেটিই করেছে নয়াদিল্লি।

ভারত ইঙ্গিত দিয়ে আসছে পেহেলগাম হামলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলাও চালানো হবে। আজ রোববারও দেশটির বিমানবাহিনীর প্রধানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন মোদি।

ভারত সিন্ধু নদ চুক্তি বাতিলের পর পাকিস্তান সিমলা চুক্তির বাতিল করে। ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিটি হয়। এতে বলা হয়, দুই দেশ আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করবে। চুক্তিটি বাতিলের পর দুই দেশের সীমান্তে গত ১০ দিন প্রতি রাতে গোলাগুলি হচ্ছে। তবে গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র: পিটিআই

আরো
© All rights reserved ©
Developer Design Host BD