রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১ হাজার ৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন ‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’ প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে: শফিকুর রহমান

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা অতীতের যেকোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে। তারা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে।

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন,  বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাদের অধিকার উপেক্ষা করে বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয়। টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক-শ্রমিকদের সম্পর্ক উন্নয়ন করতে হবে।

শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় না উল্লেখ করে জামায়াত আমির বলেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত, অধিকার বঞ্চিত। একইসঙ্গে তারা  চাঁদাবাজদের জুলুমেরও শিকার।

তিনি বলেন, পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই একে অপরের জন্য কাজ করতে হবে। 

শ্রমিকের পারিশ্রমিক নিয়ে জামায়াতের আমির বলেন, অনেক ফ্যাক্টরি বা কারখানায় শ্রমিকরা এত কম বেতন পান, যা দিয়ে দিন চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়। তবে নারীদের জন্য তেমন সুযোগ-সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগ-সুবিধা রাখার আহ্বানও জানান শফিকুর রহমান।

সরকারের কাছে শ্রমিকবান্ধব আইন ও স্বাস্থ্য নিরাপত্তা বীমা প্রত্যাশার দাবিও জানান জামায়াত আমির।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD