রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১ হাজার ৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন ‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’ প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি

নিজেকে শেষ করে দিলেন জবি শিক্ষার্থী, পুলিশ হেফাজতে বয়ফ্রেন্ড

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

অজ্ঞাত কারণে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈ। এ ঘটনায় আচরণ সন্দেহজনক হওয়ায় তার বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদারকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি ভাড়া মেসে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

প্রত্যাশা মজুমদার অথৈর সহপাঠীরা জানান, বিকালে মেস থেকে তার বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদার অথৈকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেয়। সেখানে আনুমানিক সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক অথৈকে মৃত ঘোষণা করেন।

এদিকে, প্রত্যাশা মজুমদার অথৈর বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে হেফাজতে নিয়েছে সূত্রাপুর থানার পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। বুধবার (৩০ এপ্রিল) ময়নাতদন্তের ওপর ভিত্তি করে পরিবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝুমুর আহমেদ বলেন, মেয়েটা সাড়ে ৪ টা পর্যন্ত আমার সাথেই ছিলো। এরপরই শুনি আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আত্মহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।  

আরো
© All rights reserved ©
Developer Design Host BD