শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১ হাজার ৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন ‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’ প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং বগুড়ার অঞ্চলগুলোর ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ ভোর ৪টা থেকে দুপুর ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং বগুড়ার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার এমন পূর্বাভাসে জনসাধারণ, বিশেষ করে কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মাঠে কাজ করার সময় পরিস্থিতির দিকে খেয়াল রাখতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD