সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে ব্রিফিং

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচদিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী নিউইয়র্কের জনএফ কেনেডি বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হন। পাঁচ দিনের সফরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেন। ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর সফর সফল ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD