সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ডিএমপির অভিযানে ৪০৩ গ্রেপ্তার

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন অপরাধে ৪৭টি মামলা করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ ৯৭ জন, তেজগাঁও বিভাগ ৮৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ২৮ জন, রমনা বিভাগ ১৮ জন ও গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে দুটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১৩৭৬ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের ৩৮০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD