রাজধানীর মগবাজারে একটি ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ডম ইনো প্রপার্টিজ লিমিটেড’– এর একটি ভবনে এই আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ভবনটিতে ৪টি ব্যাংক আছে বলে জানা গেছে। ব্যাংকগুলো হলো– মার্কেন্টাইল, পূবালী, ব্র্যাক ও আইএফআইসি।
এদিকে আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত হওয়া যায়নি।