রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গ সীমান্তে শত শত মানুষের ঢল, বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ঈদ শেষে ঢাকার পথে মানুষজন, এখনও বাড়েনি ফিরতি ভিড় রংপুর-সিলেটসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ ঈদের পরদিন রাজধানীতে সবজি কম, দাম চড়া

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

বাংলাপোস্ট
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬

পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ জন হজযাত্রী। তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার (২৯ মে) রাত থেকেই শুরু হয়েছে ফিরতি যাত্রা।

শনিবার (৩০ মে) সকালে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাজীদের বহনকারী সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটি।

প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন। আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বছর পবিত্র মক্কায় হজ পালনে যান ৭৯ হাজার ১৬৪ জন। এরমধ্যে মারা গেছেন ৩১ জন।

এর আগে ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

আরো
© All rights reserved ©
Developer Design Host BD